• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-ছবি সংগৃহীত

সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন-ন্যাটো মিত্রের মর্যাদা দিয়ে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি-যা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা আসে। সৌদি গণমাধ্যম ওই চুক্তিকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

হোয়াইট হাউস জানায়, ক্রাউন প্রিন্সের সফরকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কয়েকটি চুক্তি সই করেছে। উভয়পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তির ওপর একটি ‘যৌথ ঘোষণা’ অনুমোদন করেছে, যা আগামী দশকগুলোতে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি কাঠামো তৈরি করবে। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক নিয়ম মেনে বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি বৃহৎ অস্ত্র চুক্তিও অনুমোদন করেছেন, যা তিনি আগেও উল্লেখ করেছিলেন।

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর সৌদি যুবরাজকে ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে আতিথ্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান