• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে: তাসমিয়া

   ৪ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ‘আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগপা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতার লোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে সেই শেখ মুজিব, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আর বাংলার মাটিতে দেখতে চাই না।’ 

শনিবার (৪ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাসমিয়া প্রধান বলেন, প্রশাসনের প্রতিটি স্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ অর্থাৎ এ বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল