• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : মির্জা ফখরুল

   ৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতীক্ষা করেছে। মামলা-মোকদ্দমার শিকার হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সু‌যোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।

১৯৭৫ সালের আগে আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল