• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণভোট-সংসদ নির্বাচনে পৃথক বুথের সুপারিশ সাকির

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি-সংগৃহীত

ব্যালট পেপারে দলীয় প্রতীক বড় করে ছাপানোর পাশাপাশি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে পৃথক বুথ রাখার সুপারিশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত সংলাপে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব প্রস্তাব দেন।

তিনি বলেন, নতুন দলগুলোর জন্য প্রতীক ছোট হওয়ায় অনেক সময় ভোটাররা ঠিকভাবে বুঝতে পারে না। প্রতীক বড় করে ছাপালে তা স্পষ্ট হবে এবং ভোটারদের সুবিধা হবে। 

সাকি আরও বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের বুথ আলাদা হওয়া দরকার। একই স্থানে হলেও বুথ ও দায়িত্বপ্রাপ্ত কর্মী পৃথক থাকলে অনিয়মের ঝুঁকি কমবে।

নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টকেও অনুমোদনের সুপারিশ করেন তিনি।

প্রচারণায় বিলবোর্ড ও পোস্টার অপসারণ প্রসঙ্গে সাকি বলেন, এতে কম সামর্থ্যের প্রার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। 

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পরিবেশবান্ধব পদ্ধতি সমর্থন করি, কিন্তু পোস্টারও বন্ধ করে দিলে বাস্তবে লিফলেট ছাড়া বড় কোনো প্রচারের মাধ্যম থাকে না অথচ ভিজ্যুয়াল প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাছির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের