• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৮ দলের নতুন কর্মসূচি: বিভাগীয় শহরে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির পক্ষে আগামী সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ইসলামী ৮টি দল। দেশের সাতটি বিভাগে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এসব দল সমাবেশ করার পরিকল্পনা করেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যাবশ্যক।”

গণভোটে হ্যাঁ বিজয়ী করার লক্ষ্যে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি জানান, “আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত দেশের সব বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে, তা বিচার করতে এক-দুজনের ফাঁসির রায় যথেষ্ট নয়। 

আট দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে। অন্য দলের জন্যও অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের