• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজনৈতিক প্রতিহিংসায় দুই ক্লিনিকে ভাঙচুর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে রাজনৈতিক মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বুধবার সন্ধ্যায় সংঘর্ষের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় শহরের দুই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান—বাসস্ট্যান্ড এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও জামালপুর রোডের এশিয়া হসপিটাল। এসময় হামলাকারীরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা আড়াইটায় মধুপুর প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। জামালপুর রোডে এসোসিয়েশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসক, ক্লিনিক মালিক ও চিকিৎসাসহকারীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন
মধুপুর শাখার সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডা. নাজমুল হোসেন রনি। এসময় উপস্থিত ছিলেন জেলা কার্যকরী কমিটির সদস্য ইদ্রিস হোসেন খান, ধনবাড়ী শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শাহীন কবির, মধুপুর শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম, আব্দুল হালিম, কোষাধ্যক্ষ  মিজানুর রহমান'সহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, রাজনৈতিক দ্বন্দ্বে হাসপাতাল ভাঙচুরের ঘটনা অগ্রহণযোগ্য ও ন্যাক্কারজনক। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে হাসপাতালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার