• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক

ভিওডি বাংলা ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এ.এম.
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী-ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামার ও ব্যবসায়িক এলাকাসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে ক্যামেরুন হাইল্যান্ডের চারটি জোনে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান ও সবজি খামার ঘিরে তল্লাশি চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ সদস্য ও কর্মকর্তা অংশ নেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের পাননি। ফলে পালানোর সুযোগও পায়নি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় মালয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে এ অভিযানের পরিকল্পনা করা হয়। পরে গোয়েন্দা তথ্যে জানা যায়-এই জেলা ও আশপাশের এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের কার্যক্রম বেড়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছিল।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অনেকের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ভ্রমণ নথিপত্র বা বৈধ কাগজপত্র নেই।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে-মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চারজন শিশু।

সবাইকে কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন-সংক্রান্ত অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার