• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

ভয়াবহ ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের ২য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় ডা. মো. রফিকূল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে সেখানে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি হামীম ও হামীমের চিকিৎসকদের কাছে হামীমের শারীরিক অবস্থার খোঁজ নেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডাঃ রায়হান, ডা. পিয়াস, ডাঃ মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের