• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মুমিনুলের টানা দ্বিতীয় ফিফটি, ৫শ’র কাছাকাছি লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ১২:১১ পি.এম.
মুমিনুল হক-মুশফিকুর রহিম - ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনে নেমেই বাংলাদেশের লিড পাঁচশ’র কাছাকাছি পৌঁছেছে। টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটে ১৫৬ রান নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করেছিল।

আজ শনিবার (২২ নভেম্বর) মুমিনুল হক টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করেছেন, ৭৯ রানে থেমে সেঞ্চুরির আশা দেখাচ্ছেন। আরেক প্রান্তে শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম অপরাজিত ৪৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান।  

দিনের শুরুতে সাদমান ইসলাম ৬৯ ও মুমিনুল ১৯ রানে অপরাজিত ছিলেন। দিনের চতুর্থ ওভারেই সাদমান এলবিডব্লিউ হয়ে ৭৮ রানে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মাত্র ১ রান করে ফিরেন।

মুমিনুল ও মুশফিক বাংলাদেশের রান ক্রমাগত বাড়িয়ে নিচ্ছেন। ১০৬ রানের জুটি গড়ে দুই অভিজ্ঞ তারকা দলের লিড আরও দৃঢ় করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা