• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তাইজুল ইসলামের রেকর্ড:

সাকিবের ‘সিংহাসনে’ বসলেন টাইগার স্পিনার

স্পোর্টস ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ০১:৪১ পি.এম.
তাইজুল ইসলাম -ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে চমক দেখালেন তাইজুল ইসলাম। ২৪৭ উইকেট নিয়ে বাংলাদেশে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। গতকালই সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেন তাইজুল, আর আজ নিজেই রেকর্ড ভাঙলেন।

মিরপুরে অনুষ্ঠিত টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দল ঘোষণা করেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরুতেই হোঁচট খায়। ওপেনার বালবার্নিকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল, যার মধ্য দিয়ে নিজের রেকর্ডও চূড়ায় পৌঁছে যায়।

এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট তুলে সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। পরবর্তীতে স্টার্লিংকেও ফিরিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৮-এ।

প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলামের। এখন পর্যন্ত ৫৭টি টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার