• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে অমানবিক নির্যাতন, চাঁদা দাবি ও পুলিশি অসদাচরণের গুরুতর অভিযোগ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদত হোসেন (৪৫) তি‌নি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে জড়ো হন স্বজন ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন ডিবি পুলিশ তাকে আটক করেই ‘মানসিক ও শারীরিকভাবে নির্যাতন’ করে হত্যা করেছে।

নিহতের ভাই জহুরুল ইসলাম ক্ষোভ নিয়ে বলেন, আমার ভাই খুবই সহজ-সরল মানুষ। উল্লাপাড়ায় ভাড়া নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন হিসেবে ধরে ডিবির সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন। পরে তাকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলে। আমাদের কাছে তাকে ছাড়ানোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অটোচুরি মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

শাহাদতের ছেলে নাঈম শেখ এর কণ্ঠে শোকের সঙ্গে অসহায়ত্ব আমার বাবা নির্দোষ। যারা তাকে নির্যাতন করে মেরেছে তাদের বিচার চাই। আমরা গরীব মানুষ পাঁচ লাখ টাকা কোথায় পাব? টাকা দিতে না পারায় আমার বাবাকে মেরে ফেলেছে।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল পোশাকে কয়েকজন পুলিশ সদস্য শাহাদতকে হাসপাতালে ভর্তি করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা বলেন, ভর্তির সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন ছিল। কীভাবে হয়েছে জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন পাবলিক অ্যাসল্ট।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ ডিবির ওসি আবু বকর সিদ্দিক বা সাব-ইন্সপেক্টর নাজমুল হকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী