• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পাবে সব শ্রেণির মানুষ: শামা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ১০:২২ এ.এম.
ফরিদপুরের নগরকান্দায় নারী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।ছবি-ভিওডি বাংলা

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই, সকলের জয়’ স্লোগানে আয়োজিত নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষক পরিবারের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, এবং এই কার্ড পরিবারের নারী সদস্যদের নামে ইস্যু করা হবে। এতে নারীরা যেমন পরিবারের সিদ্ধান্তে ভূমিকা রাখবেন, তেমনি বাড়বে তাদের সম্মানও।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূলের নারীদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১৭ বছর দেশে সুষ্ঠু ভোট হয়নি। ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার সবাইকে ভোট দিতে হবে, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী