• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাকিবের সাথে একাদশে মাঠে নামছে রয়্যাল চ্যাম্পস

স্পোর্টস ডেস্ক    ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০২ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আসরের শুরু থেকেই স্কোয়াডে থাকা সত্ত্বেও প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। তবে আজ আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামছে রয়্যাল।

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আজমান টাইটান্স। বাংলাদেশ সময় বিকাল ৫:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এর আগে তিন ম্যাচে হেরে রয়্যাল চ্যাম্পস নামের পাশে কোনো পয়েন্ট নেই, ফলে তারা টেবিলের তলানিতে রয়েছে।

রয়্যাল চ্যাম্পস একাদশ:
জেসন রয়, নিরোসান ডিকভেলা, ব্রেন্ডন ম্যাকমুলেন, সাকিব আল হাসান, অ্যারন জোন্স, ড্যানিয়েল শামস, কুইন্টন স্যাম্পসন, ঋষি ধাওয়ান, ক্রিস জর্ডান, সঞ্জয় পাহাল, হায়দার রাজ্জাক।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত
গোলশূন্য প্রথমার্ধ, আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণে উত্তেজনা
ছবি: সংগৃহীত
ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপের অ্যাসিস্ট কিং এখন মেসি