• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এস এ খালেকের মৃত্যুতে তারেক রহমানের শোক

   ৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, মরহুম এস এ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তাঁর সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। মরহুম এস এ খালেক বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত এবং অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেক শোকবার্তায় এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক রোববার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল মারা যান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল