• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাহবাগে ফুটপাতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুয়েট খেলার মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ছয় যুবক গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের
আতিকুর রহমান রুমনের হাত থেকে উপহার গ্রহণ করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম।ছবি: ভিওডি বাংলা
এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বেপরোয়া গাড়িতে মিলল ১শ’ কেজি গাঁজা, চালক পলাতক