• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগে গুলশান-মগবাজারের হাজিরায় মনোনয়ন নিশ্চিত ছিল : পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পি.এম.
সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বিগত দিনে গুলশান ও মগবাজারে হাজিরা দিলে মনোনয়ন নিশ্চিত ছিল। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি না। আমাদের মনোনয়নপ্রত্যাশীরা জনগণের কাতারে হাজিরা দিয়েছেন। আমরা চাষাভুষা, কৃষকের সন্তান ও রিকশাচালককেও মনোনয়ন দিয়েছি। শাপলা কলিকে বিজয়ী করতে জনগণ অপেক্ষায় আছেন। দেশকে জামায়াত বা বিএনপি বানানোর সুযোগ নেই। সবাইকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।”

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রমের সমাপনী দিনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই সাক্ষাৎকার কার্যক্রম উদ্বোধন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। জামায়াতের মোটর শোডাউন বন্ধের ঘোষণাকে স্বাগত জানাই—যদিও তারা এরই মধ্যে একাধিক শোডাউন করেছে।” ভূমিকম্প পরিস্থিতিতে সরকারের তৎপরতার প্রশংসা করে ভবিষ্যতেও আরও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, “ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।” কুমিল্লার দেবীদ্বারের বিএনপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে তিনি বলেন, “আমরা আমাদের বংশ পরিচয় কারও কাছে মাথানত করিনি।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন একদিকে ঝুঁকে গেছে। তারা একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিপক্ষে আমাদের অবস্থান। আমরা বিএনপি বা জামায়াত কাউকে ভয় পাই না—জনগণের শক্তি নিয়েই এগোতে চাই।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২৪-এর গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার হলে একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে।”

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ‘জনগণের এলায়েন্স’ নামে নতুন একটি জোট ঘোষণা করা হবে, যেখানে এনসিপির পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দল অন্তর্ভুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের