• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
বাবু-কাশেম-ছবি: সংগৃহীত

রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বাবু (২৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বাবা কাশেমকেও জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা উদ্যান ডি ব্লকের ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ‎ 

কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা পয়সা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীব নামে একজনের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে গেলে কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও অজ্ঞাত বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ব্লকে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষ অবস্থায় দু’জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় তার বাবা কাসেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদের ধরতে আমাদের ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী