• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকার মেট্রোরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল ভ্রমণের র‌্যাপিড ও এমআরটি পাস এখন থেকে অনলাইনে রিচার্জ করা যাবে। আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকছে না। আজ থেকে এই সুবিধা চালু হয়েছে। ফলে যাত্রীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাদের পাসে টাকা রিচার্জ করতে পারবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

আরও পড়ুন: মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জে অনলাইন সেবা চালু আজ

অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত প্রত্যাশিত একটি দিন। এটি আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী করে তুলবে।”

নীলিমা আখতার আরও জানান, মেট্রোরেলে বর্তমানে ১৬টি স্টেশন রয়েছে এবং প্রতিটি স্টেশনে দুটি করে মেশিন বসানো হয়েছে। যাত্রীরা বাসা বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করার পর মেশিনে ট্যাপ করলে রিচার্জ সফল হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, “মন্ত্রণালয়ের কাজ হলো পলিসি সাপোর্ট দেওয়া। ডিএমটিসিএল বাংলাদেশে যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। আমাদের দায়িত্ব হলো ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ও স্বচ্ছভাবে ভ্রমণ নিশ্চিত করা।”

অনুষ্ঠানে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী