• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

আগামী দিনে রাষ্ট্রপতি খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আগামী দিনের দেশের রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলানায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই দাবি করে বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন।
 
তিনি বলেন, বিএনপির ৩১ দফাই আগামী ১০০ বছরের মুক্তির সনদ। বেগম খালেদা জিয়া হবেন আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।
 
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, জাতি এখন কঠিন প্রশ্নের মুখোমুখি। অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছেন, ইসলামের নাম ভাঙিয়ে করছেন রাজনীতি।
 
তিনি আরও বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল।
 
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী