• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপি নির্বাচনে অনেক এগিয়ে থাকবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে ও গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। দেশে নির্বাচনি আবহ সৃষ্টি হয়েছে। তাই বিএনপি আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনাকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছে। সবাই আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ভালো মনে করেছে, তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্যে যা ভালো মনে হবে, তাই করা হবে।

জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ইউসুফ আলির সভাপতিত্বে আরও বক্তব্য দেন-পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম, বারের পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী