• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শিক্ষা–স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি: খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পি.এম.
বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি। এ দুই খাতে সর্বাধিক বিনিয়োগ রাখার পরিকল্পনা রয়েছে দলের প্রণীত বাজেটে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও শিক্ষার ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। এখন লেখাপড়ার গুরুত্ব শুধু সামাজিক নয়—রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে। তিনি বলেন, “স্বৈরাচার বিদায়ের পর নতুন আশা–স্বপ্ন তৈরি হয়েছে, যা এক-দুই বছর আগেও ছিল না। আগামীর বাংলাদেশে মেধার মূল্য আরও বাড়বে।”

বিএনপির শিক্ষা–ভাবনা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শিক্ষকের প্রশিক্ষণ কীভাবে উন্নত হবে—এসব বিষয়ে তারা পরিকল্পনা করছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, মিউজিক, নাটক ও থিয়েটারের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আমীর খসরু বলেন, এখন স্মার্টফোন থেকেই বিশ্বের যেকোনো লাইব্রেরিতে প্রবেশ সম্ভব। তিনি বলেন, “মেধার যে বৈশ্বিক ব্যবহার শুরু হয়েছে, সেটাকে যারা কাজে লাগাতে পারবে, তারাই এগিয়ে যাবে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের