• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্যাংক–বীমা খাতে বড় ধরনের সংস্কারের আশ্বাস খসরুর

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছবি: ভিওডি বাংলা

বিএনপি সরকারে এলে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম চৌধুরী, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ কামালুদ্দিন জাফরীসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খসরু বলেন, ‘মানুষ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বীমা করে, কিন্তু লুটপাটের কারণে অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত পান না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের ভাষায়, ‘গত সরকারের আমলে দলীয় বিবেচনায় বহু ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক গড়ে তোলা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। জবাবদিহির অভাবে এ খাতগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। নির্বাচিত সরকার এলে ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি পুনরুদ্ধার করা হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের