• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ধর্ম অবমাননার অভিযোগে বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পি.এম.
ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। সংগৃহীত ছবি

ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আদালতে মামলা করেছেন রাজধানীর পুরান ঢাকার এক তরুণ ব্যবসায়ী।

বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বাদী হোসাইন মোহাম্মদ আনোয়ার। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মাহমুদুল হাসান জানান, দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলার আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মৌলিক অধিকার। ইসলামে ‘বিবাহ’ একটি গুরুত্বপূর্ণ বিধান। কোরআনের সুরা নিসার ৩নং আয়াত অনুযায়ী মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারেন। এছাড়া ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’ অনুযায়ী বিবাহ ও তালাকসহ পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন প্রযোজ্য।

অভিযোগে আরও বলা হয়, সানজিদা ইসলাম তুলি ইসলামের বিবাহ বিধান নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের