• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ব্যক্তিস্বত্বা রক্ষায় আদালতে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পি.এম.
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জীবনে যেন বিতর্কের ঝড় থামছেই না। ব্যক্তিগত ও পেশাগত অস্থিরতার মধ্যেই এবার নিজের ব্যক্তিমর্যাদা ও ব্যক্তিস্বত্বা রক্ষায় বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। ‘প্রোটেকশন অব পার্সোনালিটি রাইটস’ দাবি করে শিল্পা অভিযোগ তুলেছেন—তার নাম, ছবি ও ব্যক্তিত্ব যেন কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে না পারে। বিষয়টি তিনি তুলে ধরেছেন ‘বিগ বস’-খ্যাত আইনজীবী সানা রইস খানের কাছে।

অভিনেত্রী শিল্পা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় শিল্পা অভিযোগ করেন—বিভিন্ন প্ল্যাটফর্মে তার নাম ও ছবি বিকৃত করে, বিভ্রান্তিকরভাবে এবং অনুমতি ছাড়া প্রচার করা হচ্ছে।

এতে শুধু তার আর্থিক ক্ষতি হচ্ছে না, বরং ভাবমূর্তিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান বলেন, “শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতিকে কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারে না। বছরের পর বছর পরিশ্রমে অর্জিত তার ভাবমূর্তি এসব ভুয়া ছবি ও ভিডিওর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

উল্লেখ্য, শিল্পা শেঠির আগে বলিউডের আরও কয়েকজন তারকা—অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশান—নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’