• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘জেনোসাইড করতে দেওয়া হবে না’—মির্জা ফখরুল

দিনাজপুর প্রতিনিধি    ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পি.এম.
দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রচার করছে—একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে ‘জেনোসাইড’ হবে। তিনি বলেন, “জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে যারা গণহত্যার সহযোগী ছিল, তারা এখন আবার গণহত্যার হুমকি দিচ্ছে। কিন্তু তাদের সে সুযোগ দেওয়া হবে না।”

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মহাসচিব আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনের প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান মির্জা ফখরুল। তিনি বলেন, “তাকে বিপুল ভোটে জয়ী করে দিনাজপুরের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের