• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা বহুল আলোচিত তিন মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এসব মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সরেজমিনে আদালত এলাকায় দেখা যায়, রায় ঘোষণাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতের প্রধান ফটক ও প্রবেশপথে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এজলাস প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, নিয়মিত নিরাপত্তার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন পুলিশ এবং বিজিবির আরও দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে-ক্ষমতার অপব্যবহার, সরকারি প্লট অবৈধভাবে গ্রহণ, জালিয়াতি ও সরকারি সম্পত্তি আত্মসাত।

প্রথম মামলাটি করা হয় গত ১৪ জানুয়ারি, যেখানে শুরুতে আটজনকে অভিযুক্ত করা হলেও তদন্ত শেষে চার্জশিটে আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে চার্জশিটভুক্ত করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানান, গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হবে। বিষয়টি সারাদেশের মানুষের নজরে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের