• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপিসহ ৪ দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চার দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে জোটটির আত্মপ্রকাশ হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, সামনে নির্বাচনকে লক্ষ্য করে চার দলের সমন্বয়ে জোট গঠন করা হচ্ছে এবং জোটগতভাবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আগে ছয় দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’-এর শরিক ছিল। তবে ২০২৪ সালের আগস্টের পর থেকে ওই জোটের কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও আসন সমঝোতা নিয়ে মতপার্থক্যের কারণে দূরত্ব তৈরি হয়। বিএনপির সঙ্গে আসন বণ্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে গুরুত্ব না দেওয়ায় দলটির শীর্ষ নেতারা ক্ষুব্ধ হয়ে জোট ছাড়েন।

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, “আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই। নতুন জোট করতে যাচ্ছি।”

সূত্র বলছে, নতুন জোটের কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং এর নাম হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

জোটে থাকছে চার দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের