• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা চীনা রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫২ এ.এম.
ঢাকায় চীনা রাষ্ট্রদূতের পাঠানো ফুলের তোড়া গ্রহণ করছেন বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। 

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে পাঠানো এই তোড়া ও পত্র গ্রহণ করেন বেগম জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপার্সনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিভিন্ন দেশ ও মহল থেকে শুভেচ্ছা ও প্রার্থনার বার্তা আসছে। তারই অংশ হিসেবে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকেও খালেদা জিয়ার সুস্থতা কামনা জানিয়ে তোড়া ও পত্র পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “এটি কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি মানবিক এক প্রকাশ। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে শুভেচ্ছা পাঠিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি।”

বিএনপি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের