• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

দ্রুত জনসংখ্যা বৃদ্ধিতে আয়ারল্যান্ডে অভিবাসননীতি আরও কঠোর

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পি.এম.
আশ্রয়প্রার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে আয়ারল্যান্ড সরকার কঠোর নতুন নিয়ম চালু-ছবি: সংগৃহীত

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ায় আয়ারল্যান্ড তার অভিবাসন ও আশ্রয়নীতি কঠোর করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দেশটির বিচারমন্ত্রী জিম ওকালাহান বলেন, বাড়তি মানুষ, আবাসন সংকট ও সরকারি সেবার ওপর চাপ সামলাতে এই পদক্ষেপ জরুরি।

গত বছর আয়ারল্যান্ডের জনসংখ্যা ১.৬% বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় অনেক বেশি। এপ্রিলে দেশের মোট জনসংখ্যা প্রায় ৫৪ লাখ ৬০ হাজারে পৌঁছেছে। ২০২২ সালের পর থেকে নিট অভিবাসনও দ্বিগুণ হয়েছে। বছরে প্রায় ৭২ হাজার মানুষ এসেছে মূলত কর্মসংস্থান ও পরিবারের জন্য, সাথে ইউক্রেনের শরণার্থীরাও রয়েছে।

২০২৪ সালে রেকর্ড ১৮,৬৫১ জন আশ্রয়ের আবেদন করেছেন, যা মাঝে মাঝে বিক্ষোভ ও সংঘর্ষের কারণ হয়েছে।

নতুন নিয়মের প্রধান বিষয়সমূহ:

চাকরিতে থাকা আশ্রয়প্রার্থীদের সাপ্তাহিক আয়ের ১০-৪০% আবাসন খরচ হিসেবে সরকারকে দিতে হবে। ইইএভুক্ত নয়, এমন দেশের আত্মীয় আনতে চাইলে বছরে কমপক্ষে ৪৪ হাজার ইউরো আয়ের প্রমাণ দেখাতে হবে। নাগরিকত্ব পেতে থাকার সময় ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়েছে। দীর্ঘদিন ভাতা নেওয়া হলে নাগরিকত্ব মিলবে না। নিরাপত্তা হুমকি বা গুরুতর অপরাধে দোষী হলে আশ্রয়ের মর্যাদা বাতিল করা যাবে। কিছু শিক্ষার্থী ভিসা অপব্যবহার হওয়ায় সেখানেও কড়াকড়ি আনার চিন্তা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম