• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, একটি প্লট বরাদ্দের মামলায় হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপের সুযোগ নেই। 

তিনি বলেন, হাসিনার করা আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার বিচার হচ্ছে। এখানে প্রভাবিত করার কোনো বিষয় নেই।

জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান নেতা বলেন, এখন নাকি মতপ্রকাশের পরিবেশ নেই। দেশে একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। এটা অবাক হওয়ার কথা। আমরা অবাক হই। এই দলটিই তখন সহযোগিতা করেছে হাসিনা রিজিমকে। তারাই এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে। তাদের ভূমিকার কারণে শেষ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছে। তারা নানাভাবে হাসিনার সঙ্গে আঁতাত করেছে। 

এই বিএনপি নেতা বলেন, এরশাদ ও হাসিনা একসঙ্গে একটা অর্থনীতি তৈরি করেছিল। এই সাড়ে ১৫ বছরে যে অর্থনীতি চলেছে সেটির নাম হলো হাসিনোমিক্স। হাসিনোমিক্স হলো ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না। ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবে এটাও হাসিনোমিক্সের মধ্যে পড়ে। এখন সাড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে উত্তরণে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকারও কিছু কিছু নিচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের