• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজায় শীতের শুরুতেই বাস্তুচ্যুতদের ওপর নতুন দুর্ভোগ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

শীতকাল শুরু হওয়ায় গাজার বাস্তুচ্যুতদের ওপর নতুন দুর্ভোগ নেমেছে। মঙ্গলবার উপত্যকায় ভারী বৃষ্টিপাতে হাজার হাজার তাঁবু পানিতে প্লাবিত হয়ে যায়, যা বাস্তুচ্যুতদের চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলার কারণে ইতোমধ্যে বাস্তুচ্যুতরা ঘরবাড়ি হারিয়েছেন। অবরোধের কারণে খাদ্য ও সহায়তার অভাব এখন নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।    

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনও থেমে নেই। স্থল ও বিমান হামলায় গাজার প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের মধ্যে অনেকেই তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

উম্মে আহমেদ আওদাহ বলেন, "এই দুর্ভোগ, এই বৃষ্টি এবং নিম্নচাপ-এটি শীতের শুরু, আর আমরা এরই মধ্যে প্লাবিত। আমাদের তাঁবু দুই বছরের পুরোনো এবং সম্পূর্ণ জীর্ণ। নতুন তাঁবু এখনও পাইনি।"

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল-শাওয়া জানান, প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে তিন লাখ তাঁবুর প্রয়োজন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত সপ্তাহে বৃষ্টিপাতে হাজার হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি কিছু এলাকায় বেড়ে গিয়ে তাঁবু ভেসে গেছে। একটি ফিল্ড হাসপাতালও কার্যক্রম স্থগিত করতে হয়েছে।

জাতিসংঘ সোমবার জানিয়েছে, শীতকালীন সরবরাহ আনা হচ্ছে, তবে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে বাধা পড়ছে। হামাস-নেতৃত্বাধীন গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিশ্রুত সহায়তার পরিমাণ যথাযথভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অপরদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং সহায়তা প্রবেশে কোনো বাধা নেই। তাদের অভিযোগ, সহায়তা সংস্থাগুলো অদক্ষ বা হামাস এসব সহায়তা ‘চুরি’ করছে। হামাস অভিযোগ অস্বীকার করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু