• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতি ও আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। নিহত সুলতান মিয়া (৫৫) মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার (২৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে টাঙ্গাইলের জেল সুপার মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। 

জেল কর্তৃপক্ষ জানায়, গত বছরের ৪ আগস্ট যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ এবং ৪-৫’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে সুলতান মিয়া বুকে ব্যাথার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। তিনি গ্রেপ্তার হয়ে এক মাস ধরে কারাগারে আটক ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী