• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হয়রানির বিরুদ্ধে ঐশ্বরিয়ার দৃঢ় অবস্থান

বিনোদন ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পি.এম.
বলিউডের আইকন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংগৃহীত ছবি

বলিউডের আইকন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার নীরবতা ভাঙলেন। জনসমক্ষে নারীদের ওপর বাড়তে থাকা হয়রানি ও কটাক্ষের বিরুদ্ধে শক্ত কণ্ঠে কথা বললেন তিনি।

এক দৃঢ় বার্তায় এই তারকা জানিয়ে দেন—নারীর পোশাক, সাজসজ্জা কিংবা আচরণ কোনোভাবেই হেনস্তার ন্যায্যতা দিতে পারে না। বরং নারীদের তিনি আহ্বান জানান মাথা উঁচু করে চলতে, নিজের অধিকার ও মর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিতে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার বক্তব্য; নারীর নিরাপত্তা ও সম্মান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

বলিউডের আইকন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের দূত হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়—রাস্তাঘাটে নারীরা কীভাবে হয়রানি মোকাবিলা করবেন? জবাবে তিনি সরাসরি বলেন, ‘আপনি কি ভাবছেন, হেনস্তাকারীর চোখে না তাকালে পার পেয়ে যাবেন? একদম না। বরং চোখের দিকে তাকিয়ে দাঁড়াতে শিখুন। মাথা উঁচু করে হাঁটুন।’

হয়রানি মোকাবিলায় আত্মবিশ্বাসকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ঐশ্বরিয়ার ভাষায়, নারীদের ভাবতে হবে—‘আমার শরীর, আমার সম্পদ।’ নিজের মূল্যবোধ ও মর্যাদায় কখনোই আপস না করার পরামর্শ দেন তিনি। প্রয়োজন হলে নিজের জন্য নিজেকেই দাঁড়াতে ও লড়তে হবে বলেও যোগ করেন এই তারকা।

ভিওডি বাংলা/ আ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’