• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ১২:১০ পি.এম.
বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু -ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু -ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের আয়োজনে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা। 

শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার মূল পর্ব শুরু হয়। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি শেষ হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা সারা বছরের দাওয়াতি কাজের কার্যক্রম উপস্থাপন করেন এবং মুরুব্বিদের কাছ থেকে রাহবারি লাভের সুযোগ পান।

হাবিবুল্লাহ রায়হান বলেন, "পাঁচদিনের জোড় তাবলীগ জামাতের সোনালি ঐতিহ্য। এটি দাওয়াতের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের দাওয়াতি কাজের সঠিক নকশা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়। বড়রা দাঈদের আমল, দাওয়াত, তরতিব ও দেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন, যা একজন সাথীর দুনিয়া ও আখেরাতের জীবন পরিচালনায় দিশা দেয়।"

তিনি আরও জানান, জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড় ইজতেমার স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।

জোড় ইজতেমাকে সফল করার জন্য ময়দানের উত্তর পাশে বিশাল ছাউনি নির্মাণ করা হয়েছে। এতে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নিয়েছেন এবং পাঁচ দিন সেখানে অবস্থান করবেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
আজ পবিত্র আশুরা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়