• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রনেতা মেহেদী হাসান রনির বহিষ্কার আদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল

বরগুনা প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান রনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বৃহস্পতিবার বিকেলে বরগুনা পৌর এলাকায় আনন্দ মিছিল করে দলের নেতা কর্মীরা।

এরআগে সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

পুনর্বহালের পর রনিকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হয়ে সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের
আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে প্রাণ গেল ব্রাজিল সমর্থকের