• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর গৌরীপুর বড় মসজিদের প্রাঙ্গণে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সোবহান সুলতান, ফারুক আহাম্মেদ, দুলাল আহাম্মেদ, বাবুল আহাম্মেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রমজান হোসেন খান, জয়নাল আবেদীন খোকন, মেহেদি হাসান রতন, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন বড় মসজিদের খতিব হাফেজ মো. মোস্তাকিম।

এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)-র উদ্যোগে উপজেলার মুমিনপুর জামে মসজিদেও পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উভয় মাহফিলে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী