• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তড়িঘড়ি করে দুই আইন পাস করাতে চায় সরকার — ফখরুলের উদ্বেগ

   ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—সরকার সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংশ্লিষ্ট আরেকটি আইন দ্রুত পাস করানোর চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাসের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সমীচীন নয়। এসব আইন পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে পাস করাই যথাযথ হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব সরকারকে এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের