• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইশরাকের নির্বাচনী প্রচারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পি.এম.
বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে রাজধানীর ঢাকা-৬ আসনে অনুষ্ঠিত হলো ব্যাপক গণসংযোগ ও প্রচার মিছিল। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনতার ঢল নামে পুরান ঢাকার রাজপথে। মুহূর্তেই উৎসবমুখর পরিবেশে রূপ নেয় পুরো এলাকা।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত এ গণসংযোগ ও মিছিলের শুরু হয় বাহাদুর শাহ পার্কে জমায়েতের মাধ্যমে। এরপর মিছিলটি পশ্চিম দিকে যাত্রা করে জজ কোর্টের পেছনের সড়ক হয়ে শাখারী বাজার অতিক্রম করে। পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি থেকে বামে মোড় নিয়ে পাটুয়া টুলী রোড হয়ে বাটা মোড়ে ডানে বাঁক নেয়।

সেখান থেকে মিছিলটি সদরঘাট টার্মিনালের দিকে। আহসান মঞ্জিল ও চায়না মার্কেট প্রদক্ষিণ করে নবাব বাড়ি পুকুরপাড় এলাকায় গিয়ে মিছিলের সমাপ্তি হবে।

মিছিলে শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা “ভোট দিব ধানের শীষে”,“ঢাকা-৬ হবে পরিবর্তনের ঠিকানা”।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, বহুদিন পর ঢাকা-৬ আসনে এমন জনসমর্থন দেখা গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হাত ধরেই ঢাকা-৬ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের