• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গাী (গাজীপুর) প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেইট এলাকায় হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।  প্রধানত নারী শ্রমিকরা আক্রান্ত হন। কারখানার ৫ তলার ফ্লোরে একে একে শ্রমিকরা মেঝেতে পড়ে যান, অনেকের মুখ থেকে লালা বের হতে শুরু করে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা দুইটার দিকে কারখানার ৫ তলার ফ্লোরে এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে, পাশাপাশি ভূমিকম্প আতঙ্কও বিরাজ করছিল সব সময়। এসব ঘটনায় হয়ত এমন অবস্থা হয়েছে। শ্রমিকরা কেন এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছেন এর কোনো কারণ চিকিৎসক বা কারখানা কর্তৃপক্ষ কেউ বলতে পারেননি। জ্ঞানহারা রোগীদের ভিড়ে হাসপাতালের বারান্দা ভরে যায়। চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ দ্রুত আহতদের নিজস্ব গাড়িযোগে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালগুলোতে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক আহত মানুষের ভিড়ে হাসপাতাল ভরে যায়। ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ টঙ্গী হাসপাতালে ছুটে আসেন স্বজনদের খোঁজ নিতে। কান্নাকাটি শুরু হয় টঙ্গী সরকারি হাসপাতাল জুড়ে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশীদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয় বা আতঙ্কের কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান জানান, আতঙ্ক ও ভয়ের কারণে এমন ঘটনা সাধারণত ঘটে। হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “এ পরিস্থিতি আতঙ্কজনিত। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আজকের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার