• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি কাভি

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পি.এম.
পাকিস্তানি মৌলভি মুফতি আবদুল কাভি ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংগৃহীত ছবি

সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ পাওয়া দুষ্কর—বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অনুরাগীর সংখ্যাও কম নয়। এবার তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানি মৌলভি মুফতি আবদুল কাভি। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি ঐশ্বরিয়াকে ঘিরে বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও করেছেন।

পডকাস্টে আবদুল কাভি দাবি করেন, অভিষেক বচ্চনের সঙ্গে যদি ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়, তবে তিনি ‘শুভ কাজে’ আগ্রহী। তিনি বলেন, “তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি এমন কিছু ঘটে, নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

পডকাস্টার প্রশ্ন করেন—একজন অমুসলিম নারীকে তিনি কীভাবে বিয়ে করবেন? উত্তরে কাভি জানান, “ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখব আয়েশা। ঐশ্বরিয়ার মতো সুন্দরী ‘আয়েশা রাই’ নাম ধারণ করলে সেটা আমার কাছে বেশ মজার হবে।”

পডকাস্টে তিনি আরও দাবি করেন, অভিষেক–ঐশ্বরিয়ার দাম্পত্যে চলমান বিভিন্ন সমস্যার বিষয়েও তিনি অবগত।

উল্লেখ্য, এটি প্রথমবার নয়। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন মুফতি কাভি। ঐশ্বরিয়ার আগে রাখি সাওয়ান্ত নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এমনকি রাখিকে বিয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন বলেই দাবি করেন। তার এসব মন্তব্যে নেটিজেনদের মাঝে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

সূত্র : বলিউড লাইফ

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’