• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মির্জা ফখরুলের সঙ্গে নায়ক ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ

   ৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন। 

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১২টা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এর সাথে সাক্ষাৎ করে একটি প্রকাশনা তুলে দেন এই চিত্রনায়ক।

তিনি বলেন,  দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অবস্থাপনা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচী পালন করে যাচ্ছি যা  আপনি ও আপনারা অবগত আছেন। তার একটা প্রকাশনা আপনাকে দিয়েছি। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ-কে নিয়ে একটা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি। আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব; সেমিনারে আপনার উপস্থিতি ও বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ।

ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি।

তিনি ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জোছনা (১৯৮৯) ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া ২০২১ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল