• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
জাসদ সভাপতি হাসানুল হক ইনু-ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হবে। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণেরও কথা রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড’ আখ্যা দিয়ে মন্তব্য করেন, যা প্রসিকিউশনের মতে রাষ্ট্রদ্রোহিতার শামিল। আজ এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশও হতে পারে।

এর আগে ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল–২। ওই দিনে অভিযোগগুলো পড়ে শোনানো হলে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ইনু। তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগ ভিত্তিহীন দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। তবে প্রসিকিউশন বলছে, ১৪ দলীয় জোটের শরিক হিসেবে দায় এড়াতে পারেন না তিনি।

গত ২৫ সেপ্টেম্বর জুলাই-আগস্টে কুষ্টিয়ায় গণহত্যায় সহযোগিতাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তী শুনানিতে অভিযোগগুলো আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত। মামলায় ২০ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে এবং তিনটি অডিও ও ছয়টি ভিডিও উপস্থাপন করেছে প্রসিকিউশন।

২০২৩ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন সাবেক তথ্যমন্ত্রী ইনু। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হয়েও কুষ্টিয়ার আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনা তদন্ত শেষে ইনুর বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্রসহ আটটি অভিযোগ গঠন করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের