• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
গাজায় ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাঁটছে ফিলিস্তিনিরা। ছবি: এপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকার মোট নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক আল জাজিরার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

প্রাণহানির এই মর্মান্তিক মাইলফলক এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালানো হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে খান ইউনিসের পূর্বাংশে বানী সুফাইলা এলাকায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়। চিকিৎসাকর্মীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে জুমা ও ফাদি তামের আবু আসি নামে দুই ভাই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তাদের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শনিবার (২৯ নভেম্বর) গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও আকাশ-তিন দিক থেকেই ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালায়। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছে। এছাড়া গাজা সিটির তুফফাহ এলাকা এবং দক্ষিণের রাফাহর পূর্বাংশেও বিমান হামলা হয়েছে। 

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল–থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল এটি ৫৩৫ বার লঙ্ঘন করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান