• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা :ফারুক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা  লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন ,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা।

তিনি আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী তার কথা আজ জনগণের কথা জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন, আল্লাহ তা'আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন-আমিন।

রোববার (৩০ নভেম্বর) জামান টাওয়ার কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা, নিজস্ব কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর  কর্তৃক আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি তৃতীয় বিশ্ব ও ইসলামী বিশ্বের মহান নেতা জননন্দিত রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মনি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাতা, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের মা স্বনির্ভর বাংলাদেশের রূপকার ইতিহাসের পাতায় স্বেচ্ছায় কারাবরণকারী,বেগম খালেদা জিয়া তার অক্লান্ত পরিশ্রম তীক্ষ্ণ ধিশক্তি এবং সৃজনমুখী সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে উচ্ছাসন গড়ে তুলেছেন তা তার নিজের অর্জন; যেকোনো জনসভায় তার কথা শোনার জন্য যে হাজার হাজার লোকের সমাগম হয় তা তার আন্তরিক উষ্ণতার নিয়ন্ত্রণ। 

রাজপথ থেকে নিয়ম তান্ত্রিক আন্দোলনের অর্জন করা পথে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন জনতার মনের দুয়ার পর্যন্ত, তার ঘোষণায় নেই কোন প্রকার প্রতিহিংসার অশুভ সংকেত। রাজনীতিতে তিনি রূপান্তরিত করতে চেয়েছেন জনকল্যাণমুখী আদর্শবাদী এক পরিশিলিত সামাজিক কর্মকান্ডে। এসব কারণেই  বেগম খালেদা জিয়া আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী তার কথা আজ জনগণের কথা জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন , আল্লাহ তা'আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন-আমিন।

আলোচনা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ আনিসুর রহমান।
উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন, মোঃ আখতারুজ্জামান।

দোয়া মাহফিলে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম   বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান, আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের শান্তি-শৃংখলার  জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের