• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইতিহাস গড়ে এমএলএস ফাইনালে ইন্টার মায়ামি

   ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ইস্টার্ন কনফারেন্সচ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। সংগৃহীত ছবি

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে তারা জায়গা করে নেয় শিরোপা লড়াইয়ে।

ম্যাচে গোল না পেলেও এক অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলের জয়ের নায়ক হন তাদেও অ্যালেন্দে। বাকি দুই গোল করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। এই জয়ের সুবাদে মায়ামি প্রথমবার জিতেছে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা।

ট্রফি হাতে মায়ামি অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই অ্যালেন্দের গোল করে লিড নেয় ইন্টার মায়ামি। কিছুক্ষণ পর জর্ডি আলবার ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর মেসির নিখুঁত পাস থেকে সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। পরে সেগোভিয়া দলের চতুর্থ গোলটি করেন। শেষ দিকে অ্যালেন্দে সম্পন্ন করেন হ্যাটট্রিক।

শিরোপা জয়ের শিরোপা জয়ের।

ম্যাচের পর ট্রফি হাতে তোলেন মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। সেই মুহূর্তে ক্লাবের অন্যতম মালিক হোর্হে মাস মনে করিয়ে দেন দলের মূল বার্তা—‘আর মাত্র একটি ম্যাচ।’ আগামী শনিবার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে আতিথ্য জানিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইন্টার মায়ামি।

হোর্হে মাস বলেন, ‘এই ট্রফিটা তোমাদের জন্য, মায়ামি—আমাদের সমর্থকদের জন্য। ক্লাব অসাধারণ চেষ্টা করেছে, আর ফলটাও দুর্দান্ত।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা