• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
খালেদা জিয়া ও ডিপজল-ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার দ্রুত আরোগ্যের জন্য দলমত নির্বিশেষে দেশজুড়ে দোয়া প্রার্থনা চলছে। এই তালিকায় রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামও।

গতকাল (২৯ নভেম্বর) শনিবার নিজের ফেসবুকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান ডিপজল। তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া ও নতুন শক্তির প্রেরণা।”

ডিপজলের এই পোস্টে নেটিজেনরা একমত প্রকাশ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’