• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ওয়ানডে ক্রিকেট

আফ্রিদির রেকর্ড ভেঙে ছক্কার নতুন রাজা রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
হাফসেঞ্চুরির পর রোহিত শর্মা। সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে ছক্কার নতুন রাজা এখন রোহিত শর্মা। রাঁচিতে আজ তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি ভেঙেছেন শহীদ আফ্রিদির রেকর্ড। ভারতীয় ওপেনারের বর্তমান ছক্কার সংখ্যা ৩৫২, যেখানে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদির ছক্কা ছিল ৩৫১টি।

ইনিংসের প্রথম ছক্কাতেই রোহিত স্পর্শ করেন বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৩৫০ ছক্কার মাইলফলক। ১৫তম ওভারে প্রেনেলান সুব্রায়েনকে ছক্কা মেরে ছুঁয়ে ফেলেন আফ্রিদির রেকর্ড। এরপর বেশি সময় না নিয়েই উঠে যান এক নম্বর জায়গায়।

২০তম ওভারে মার্কো ইয়ানসেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েই ওয়ানডের নতুন ‘ছক্কা–রাজা’ হয়ে ওঠেন রোহিত।

এই অর্জনের সঙ্গে তিনি আরও কাছাকাছি পৌঁছে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ ছক্কার মাইলফলকে। বর্তমানে রোহিতের মোট ছক্কা ৬৪৫টি।

তবে রেকর্ড ভাঙার পরই আউট হওয়ায় তিন অঙ্কের দেখা পেলেন না তিনি। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে ইয়ানসেনের বলেই এলবিডব্লিউ হন ৩৮ বছর বয়সী এই ওপেনার। এ ইনিংস দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৬০তম হাফসেঞ্চুরিও পূরণ করেন রোহিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা