• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্মীয় অবমাননায় মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টে আবেদন

আদালত প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পি.এম.
হাইকোর্ট। সংগৃহীত ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) জনস্বার্থে এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।

তিনি জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিটটির শুনানির অনুমতি নেওয়া হয়েছে।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, বর্তমানে বাংলাদেশ পেনাল কোড ও নতুন সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তি দুই বছর। তার মতে, এই শাস্তি অপরাধ প্রতিরোধের জন্য যথেষ্ট নয়, তাই অনেকেই ধর্মীয় বিষয়ে কটূক্তি করার সাহস পায়।

তিনি বলেন, রিট আবেদনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। তার দাবি, কঠোর শাস্তি থাকলে এ ধরনের অপরাধ করার প্রবণতা কমবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের