• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মোঃ রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার পাশে ভদ্র পাড়া বাঁশঝাড় এলকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকার বাসিন্দা মোঃ আকিমদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম কে (৪৫) গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।

বাঁশ ঝাড়ে মাদক সেবন করার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে উভয়কে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায় তিনি মিল্ক ভিটায় চাকরি করছেন মাদকাসক্তের কারণে তার চাকরিটা চলে যায় ।তিনি ভাঙ্গুড়া ভদ্রপাড়ায় ভাড়া থাকেন , তিনি ভাঙ্গুরার স্থানীয় বাসিন্দা নয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার উপপরিদর্শক মো. শের আলম জানান, মো.রাশেদুল ইসলাম কে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগে তিনি মাদক সেবনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারার অধীনে ওই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী