• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ অবস্থায় দ্রুতই তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রহর গুনছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মন্তব্যের পর এবার বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে। 

সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর, তবে সরকারের কোনো বাধা নেই। তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দিবে। চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার। 

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অন্য দেশের কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, লন্ডনে তিনি কোন স্ট‍্যটাসে আছেন, তা জানে না সরকার। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। আর বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তবে অন্য দেশ কীভাবে তাতে বাধা দিতে পারে?

শনিবার (২৯ নভেম্বর) থেকেই বিষয়টি নিয়ে উদ্ভব হয়েছে তুমুল এক বিতর্কের। কারণ, এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতা নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন খোদ তারেক রহমান, যেখানে তিনি লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
সদরঘাট-ফতুল্লা নৌপথে বালুবাহী নৌযানে অভিযান
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী